ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খাগড়াছড়ি জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ সরকারি ভর্তুকিতে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত হারভেস্টার ‘উধাও’! বারহাট্টায় কৃষকের বুকফাটা হাহাকার শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ‘দৈনিক নেত্রপ্রকাশ পত্রিকার চেয়ারম্যান ‎

নিজস্ব প্রতিবেদক

‎  

‎মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী, সংবাদকর্মী, পাঠক, শুভানুধ্যায়ী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সকল প্রবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ‘দৈনিক নেত্রপ্রকাশ’ পত্রিকার মাননীয় চেয়ারম্যান মনির হোসেন।

‎এক বিশেষ ঈদ শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান মনির হোসেন বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে এনেছে পরম আনন্দ, সাম্য ও সৌহার্দ্যের বার্তা। দীর্ঘ এক মাস আত্মশুদ্ধির পর এই ঈদ উৎসব আমাদের পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি গড়ার শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার একান্ত কামনা।”

‎বিশেষ করে দেশের বাইরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, “আমাদের প্রিয় প্রবাসী ভাই-বোনেরা, যারা সুদূর প্রবাসে থেকে দেশের অর্থনীতি সচল রাখছেন এবং দেশের সুনাম বৃদ্ধি করছেন, আমি আপনাদের ঈদের বিশেষ শুভেচ্ছা জানাই। আপনাদের ত্যাগ ও পরিশ্রমকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। ঈদের এই দিনে আপনারা যেন স্বজনদের অভাব অনুভব না করেন, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করি।”

‎‘দৈনিক নেত্রপ্রকাশ’ পরিবারের বলিষ্ঠ স্তম্ভ— সকল জেলা, উপজেলা ও মাঠ পর্যায়ের সংবাদকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, “আপনাদের সাহসী লেখনী, নিরলস পরিশ্রম ও নিষ্ঠার কারণেই ‘দৈনিক নেত্রপ্রকাশ’ আজ পাঠকের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে আপনাদের যে ত্যাগ, তা অপরিসীম। ঈদের এই আনন্দে আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবার সুখ ও সমৃদ্ধি কামনা করছি।”

‎পরিশেষে চেয়ারম্যান মনির হোসেন প্রত্যাশা ব্যক্ত করেন যে, ঈদের এই পবিত্রতা ও ঐক্য আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনেও প্রতিফলিত হোক। সকল ভেদাভেদ ভুলে একটি শান্তিময় ও সমৃদ্ধিশালী সমাজ ও রাষ্ট্র গঠনে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। সবার ঈদ আনন্দময় ও নিরাপদ হোক,

‎ঈদ মোবারক!

‎শুভেচ্ছান্তে

মনির হোসেন

সম্পাদক

দৈনিক নেত্রপ্রকাশ

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ‘দৈনিক নেত্রপ্রকাশ পত্রিকার চেয়ারম্যান ‎

আপডেট টাইমঃ ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬