হাবিবুল ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 'স্কুল ফিডিং কর্মসূচি'। শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এবং ঝরে পড়া রোধে এই প্রকল্পটি একটি মাইলফলক।
বিশেষ করে, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। জনাব রুহুল আমিন সাহেবের দক্ষ তত্ত্বাবধানে প্রকল্পটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। সঠিক সময়ে মানসম্মত পুষ্টির যোগান নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য হারে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের এই মহতী উদ্যোগ তৃণমূল পর্যায়ে সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।
সম্পাদক - মোঃ মনির হোসেন