নেত্রকোনা মদন প্রতিনিধি: শেখ আসাদুজ্জামান মাসুদ
মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন নেত্রকোণার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ রাজিব তালুকদার।রাজিব তালুকদার আটপাড়া উপজেলার কুলশ্রী গ্রামের মৃত আসাবুদ্দিনের ছোট ছেলে।
২৫ এপ্রিল রোজ শনিবার দুপুরে উপজেলার কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হেলিকপ্টার অবতরণ করে।মুহূর্তের মধ্যেই বর মোহাম্মদ রাজিব তালুকদারের মা এবং বড় দুই ভাই, ও ভগ্নিপতিকে নিয়ে হেলিকপ্টারে চড়েন রাজিব তালুকদার।
মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের গাবড়তলা গ্রামের সাখাওয়াত মিয়ার মেয়ে জুতি আক্তারের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়
বিয়ে শেষে হেলিকপ্টারে করেই রাজিব তার নববধূ কে নিয়ে বাড়ি ফেরেন।
এ সময় হেলিকপ্টার দেখতে স্থানীয় গ্রামবাসী ভিড় করেন।হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় ছিলো চোখে পড়ার মতো।
বর রাজিব তালুকদারের বড় ভাই ঝুটন বলেন আমরা ১০ ভাই বোন সবার আদরের ছোট ভাই রাজিব সহ আমাদের স্বপ্ন ছিলো হেলিকপ্টারে করে বউ আনতে যাবে আজ সে স্বপ্ন পূরণ হয়েছে আমরা সবাই খুশি
বর রাজিব তালুকদার বলেন আমার মায়ের স্বপ্ন ছিল আমি যেনো হেলিকপ্টার দিয়ে চড়ে বিয়ে করি আজ আমার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে এইজন্য মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজ আমি অনেক খুশি
সম্পাদক - মোঃ মনির হোসেন