মদন নেত্রকোনা প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান মাসুদঃ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে এক মুদি দোকানদার ৩ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত দোকানদারের।
রবিবার (২৬ এপ্রিল ) রাত আনুমানিক ২ টার দিকে উপজেলা গাজীপুর ইউনিয়নে বাতুয়াইল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত দোকানদার গাজীপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডের বাত্তুয়াইল গ্রামের মৃত আলালউদ্দিন চৌধুরীর ছেলে মোঃ দীপক মিয়া (৪০)জানান, প্রতিদিনের ন্যায় আমি রাতে দোকানের বেচাকেনা শেষ করে আমার বসত করে গিয়ে ঘুমাই।
হঠাৎ রাত আনুমানিক ২ টার দিকে আমার দোকানের আগুন জ্বলতে প্রতিবেশীদের ডাক চিৎকার শুনে
দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেও রক্ষা করতে পারেনি।
আমার দোকান সব মালামাল পড়ে ছাই হয়ে গেছে।
গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করছে
ততক্ষণে আমার দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে কিছুই উদ্ধার করতে পারিনি।
ক্ষতিগ্রস্ত দোকানদার মোঃ দীপক মিয়া বলেন, ‘ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে দোকানের ব্যবসা চালাই। এখন কীভাবে ঋণ পরিশোধ করব জানি না।
দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমার দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমি নিঃস্ব হয়ে গেলাম।
আমার দোকানে অনেক বেচাকেনা হয় দেখে অনেকেই শত্রুতাম করেছে আমার সাথে।
শত্রুতা করে আমার দোকানে আগুন লাগিয়েছে।
এটা প্রশাসন তদন্ত করলেই পাওয়া যাবে।
আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই
যারা পরিকল্পিতভাবে আমার দোকানে আগুন ধরিয়ে দোকানটাকে পুড়িয়ে দিয়েছে
তাদেরকে খুঁজে বের করে বিচার আওতায় আনার জন্য।
এ বিষয়ে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাসির উদ্দিন বলেন, দুর্ভিদের দেওয়া আগুনে দোকান পুড়িয়েছে বিষয়টি আমার জানা নেই।
এখনও কোন অভিযোগ আসেনি তবে খোঁজ নিয়ে দেখছি।
সম্পাদক - মোঃ মনির হোসেন