লিমা আক্তার
আটপাড়া উপজেলা প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়নের গোয়াতলা গ্রামে বজ্রপাতে দুই যুবক আহত হয়েছেন।
সোমবার (২৫ মে ২০২৬) আনুমানিক দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন গোয়াতলা গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে জিবন মিয়া এবং বকদো মিয়ার ছেলে ফরশ মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেলে ফরশ মিয়া নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাতের কবলে পড়েন। একই সময়ে জিবন মিয়া একটি দোকান থেকে বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে আহত হন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
আহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্তমানে জিবন মিয়া ও ফরশ মিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং তারা শঙ্কামুক্ত আছেন।
এদিকে, বজ্রপাতের ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য সচেতন মহল সকলের প্রতি আহ্বান জানিয়েছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন