আসসালামু আলাইকুম
পবিত্র ঈদুল আজহা ত্যাগ,আত্মত্যাগ, সহমর্মিতার এক অনন্য শিক্ষা নিয়ে আমাদের মাঝে হাজির হয়। কুরবানির প্রকৃত অর্থ কেবল পশু জবেহ করা নয়,বরং আমাদের মনের ভেতরের অহংকার, হিংসা ও ক্ষুদ্রতাকে বিসর্জন দেয়া।
বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় শাখার পক্ষ থেকে সর্বস্তরের জনগণ,সুধীজন,গণমাধ্যমকর্মী,দেশ-বিদেশে অবস্হানরত সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।
আসুন,ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিই সকলের সাথে।বিশেষ করে আমাদের আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই,যেন ঈদের খুশি স্পর্শ করে প্রতিটি প্রাণ।সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি।
শুভেচ্ছান্তে --
মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার
সভাপতি
বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় শাখা।
০১৭৩৯-৬৬০৫১১
সম্পাদক - মোঃ মনির হোসেন