মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
শেখ আসাদুজ্জামান মাসুদ।
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ খ্রিষ্টাব্দে নেত্রকোনার মদন উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয় শাখায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ফাতেমা আক্তার। তিনি উপজেলার ঐতিহ্যবাহী জাহাঙ্গীরপুর তুহুরা আমিন সরকারি টি আমিন পাইলট উচ্চবিদ্যালয়ের একজন সুদক্ষ সিনিয়র শিক্ষক ।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি যাচাই-বাছাই এর সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, পাঠদানে আধুনিক ও ডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহার এবং সামগ্রিক গুণাবলীর ওপর ভিত্তি করে তাঁকে এই শ্রেষ্ঠত্বে ভূষিত করা হয়।
উল্লেখ্য, এটি তাঁর টানা তৃতীয় বারের মত উপজেলা পর্যায়ে "শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক" নির্বাচিত হওয়ার গৌরবময় রেকর্ড। তাঁর এই অনন্য অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক মহল এবং স্থানীয় সুধীজনদের মাঝে আনন্দের বন্যা বইছে।
নিজের অনুভূতি প্রকাশ করে শিক্ষক ফাতেমা আক্তার বলেন, "শিক্ষকতা শুধু আমার পেশা নয়, এটি আমার ব্রত। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আমি যেন শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো আরও সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সম্পাদক - মোঃ মনির হোসেন