ঢাকা , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানছড়িতে বিজিবির মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেল ৩৯ পাহাড়ি বাসিন্দা পানছড়িতে ফিস্টুলা নির্মূলে ১৫ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু গফরগাঁওয়ে ভাষা সৈনিকদের সম্মাননা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  গফরগাওঁয়ে পাগলায় এতিমদের সাথে ইফতার করেন এমপি আখতারুজ্জামান বাচ্চু  পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত যথাযোগ্য মর্যাদায় মদনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ দিবস পালিত। সংরক্ষিত নারী আসনে আলোচনায় সুলতানা রাজিয়া শাওন গফরগাঁও ও পাগলা শান্তিশৃঙ্খলা ও উন্নয়নে সবাই মিলে মিশে কাজ করার আহ্বান নবনির্বাচিত এমপি আখতারুজ্জামান বাচ্চুর টেকনাফের বাহারছড়া কোস্ট গার্ডের অভিযানে ৫ মানব পাচারকারী  নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার। হারানো বিজ্ঞপ্তি 

বারহাট্টার সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজভি আর নেই

বারহাট্টা প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজভি আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আজ বুধবার (২৪ জুলাই) জোহরের নামাজের পর বারহাট্টা জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মোস্তাফিজুর রহমান রেজভি বারহাট্টা উপজেলার জনপ্রিয় একজন জননেতা ছিলেন। তিনি দীর্ঘদিন বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনে রেখে গেছেন অমলিন ছাপ। তাঁর মৃত্যুতে বারহাট্টাসহ জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

পানছড়িতে বিজিবির মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেল ৩৯ পাহাড়ি বাসিন্দা

বারহাট্টার সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজভি আর নেই

আপডেট টাইমঃ ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫