ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস চালক ও সহকারীদের আটক, প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে ৯ম জাতীয় পে-স্কেল: ভোটের রাজনীতিতে মানুষের বেতন: সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম: খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ পানছড়িতে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহবানে বিএনপির শেষ নির্বাচনী মিছিল পিরোজপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল মদনে গণজোয়ারে ভাসছেন জামায়াত প্রার্থী আল হেলাল। গফরগাঁওয়ে হাসঁ মার্কার প্রচারণায় ১০নং উস্থি ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।  বাগমারায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

লালপুরে সেনা অভিযানে ৩৪২ পিস ইয়াবাসহ দুই ভাই আটক

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে সেনা বাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ৩৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৪ আগস্ট) ভোরে উপজেলার আব্দুলপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে দুই সহোদর ভাই—রাজন ও সুমন (পিতা: হান্নান প্রামানিক)—কে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সেনা ও প্রশাসনের যৌথ টিম অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই শেষে তাদেরকে লালপুর থানায় হস্তান্তর করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযান সফল হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা মাদকের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

লালপুরে সেনা অভিযানে ৩৪২ পিস ইয়াবাসহ দুই ভাই আটক

আপডেট টাইমঃ ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫