ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

সিধলী বাজারে বাপ্পি কবির ও যুবদল নেতার নেতৃত্বে ২৫-২৭ জনের সশস্ত্র হামলা

বিশেষ প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সিধলী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ০৭ জন গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে একজনের হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে সিধলী-শ্যামপুর অটোস্ট্যান্ড এলাকায় লুডু খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে বাপ্পী কবির ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে ২৫-২৭ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিলেন বিষমপুর গ্রামের বাসিন্দা আব্দুস ছাত্তার। হামলায় তার ডান হাতের তিনটি আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।

ছাত্তারের চিৎকারে আত্মীয়স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়। ধারালো রামদা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে মোট সাতজন গুরুতর জখম হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং আব্দুস ছাত্তারকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। দুইজন এখনও ময়মনসিংহ মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

ঘটনার পরদিন শুক্রবার (৭ আগস্ট) বিকেলে মারুফের চাচা বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা করেন। বাপ্পী কবির ও যুবদল নেতা সাইফুল ইসলামসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

কলমাকান্দা থানার ওসি লুৎফুর জামান বলেন, “ঘটনার তদন্ত চলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

সিধলী বাজারে বাপ্পি কবির ও যুবদল নেতার নেতৃত্বে ২৫-২৭ জনের সশস্ত্র হামলা

আপডেট টাইমঃ ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫