ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হলেন আটপাড়ার ফয়সাল। ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা টেকনাফ সদর বড় হাবিব পাড়ায় ১লাখ ইয়াবা সিএনজিসহ ১মাদক কারবারী গ্রেফতার।  আটপাড়ার শিমুলতলা গ্রামে টিটুর বাড়িতে বিরল প্রাণী ধরা পড়েছে, এলাকায় চাঞ্চল্য মদনে ঘরের জিনিসপত্র ভাঙচুর স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার  ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা  ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগগুলো এলাকাবাসীর কাছে প্রশংসিত মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার।  বারহাট্টায় থানায় ইন্ডিয়ান ৩২টি গরু আটক

বিজিবির বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২২০ বার

মো:মোজাম্মেল হক,উখিয়া প্রতিনিধি:

টেকনাফ থেকে কক্সবাজার মুখ আশা এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে ২০,হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল চেকপোস্টে এই অভিযান পরিচালনা করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

আটককৃত ব্যক্তির নাম আরাফাত হোসেন (২৪)। তিনি টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার মাইনুল স্কুল রোড এলাকার জহির আহমেদের ছেলে।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেলা আনুমানিক পৌনে বারোটার দিকে বিজিবির রেজুখাল চেকপোস্টের একটি নিয়মিত তল্লাশী দল টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। পরে মোটরসাইকেলটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং আরোহীর ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোনও জব্দ করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত আসামীকে প্রচলিত আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হলেন আটপাড়ার ফয়সাল।

বিজিবির বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

আপডেট টাইমঃ ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫