ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস চালক ও সহকারীদের আটক, প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে ৯ম জাতীয় পে-স্কেল: ভোটের রাজনীতিতে মানুষের বেতন: সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম: খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ পানছড়িতে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহবানে বিএনপির শেষ নির্বাচনী মিছিল পিরোজপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল মদনে গণজোয়ারে ভাসছেন জামায়াত প্রার্থী আল হেলাল। গফরগাঁওয়ে হাসঁ মার্কার প্রচারণায় ১০নং উস্থি ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।  বাগমারায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়িতে মিছিল ও সমাবেশ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪১ বার

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে সংগঠনটির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল চারটায় পানছড়ি উপজেলা সভাপতি ও জেলা কমিটির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে সংগঠনটির উপজেলা কার্যালয় থেকে র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়াস্কয়ারে এসে সমাবেশ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ক্ষুদ্র  ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, বিশেষ অতিথি কেন্দ্রীয় কৃষক দল ও ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও জেলা উপজাতীয় বিষয়ক সম্পাদক পারদর্শী বড়ুয়া।

সমাবেশে বক্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ষড়যন্ত্রে, শহীদ, আহত ও নির্যাতিতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। ফ্যাসিস্টদের বিভিন্ন ষড়যন্ত্র প্রতিহত করতে সকল নেতাকর্মীদের হিংসা, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনাব ওয়াদুদ ভূইয়াকে জয়যুক্ত করার আহবান জানান।

অন্যান্যদের মধ্যে, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, ইসমাইল হোসেন, যুবদলের আহবায়ক মোঃ আবছার, সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইদ্রিস, সদস্য সচিব মোঃ সাইদুল আলম, যুগ্ম আহবায়ক মোঃ আমান উল্লাহ, কৃষকদলের সভাপতি মোঃ আবুল হাসেম, ওলামাদলের সভাপতি হাফেজ মোঃ সুলতান, মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, সাধারণ সম্পাদিকা হালিমা বেগম শেলি, ছাত্রদলের আহ্বায়ক মোঃ দিদার হোসেন সহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়িতে মিছিল ও সমাবেশ

আপডেট টাইমঃ ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫