
নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণায় সাংবাদিক পিয়াস আহমেদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সমাজ ও নাগরিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এ সময়
মানববন্ধনে বক্তব্য রাখেন,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার, সাংবাদিক কামাল হোসাইন, সাংবাদিক লাভলু পাল চৌধুরী,সাংবাদিক রাকিবুল ইসলাম লিমন,সাংবাদিক মহসিন মিয়া, সাংবাদিক শহীদুল ইসলাম শফিক, সাংবাদিক পিয়াস আহমেদ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,ডাকাতির ঘটনার সংবাদ প্রকাশের জের ধরে গত ৪ সেপ্টেম্বর একটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় সন্ত্রাসীরা সাংবাদিক পিয়াস আহমেদকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে। হামলাকারী এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করা হয়।

অনলাইন ডেস্কঃ 

























