ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস চালক ও সহকারীদের আটক, প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে ৯ম জাতীয় পে-স্কেল: ভোটের রাজনীতিতে মানুষের বেতন: সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম: খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ পানছড়িতে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহবানে বিএনপির শেষ নির্বাচনী মিছিল পিরোজপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল মদনে গণজোয়ারে ভাসছেন জামায়াত প্রার্থী আল হেলাল। গফরগাঁওয়ে হাসঁ মার্কার প্রচারণায় ১০নং উস্থি ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।  বাগমারায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

মরিচ্যা চেকপোষ্টে বিজিবি অভিযানে বিশেষ তল্লাশি চালিয়ে তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা মূল্যের ইয়াবা ও টিয়ারএক্স গাড়িসহ ১ জন আটক

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৯ বার

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা চেকপোষ্টে অভিযান পরিচালনা করে ১,২৪০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।

২। অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১৬০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে টহল তৎপরতা জোরদার করার মাধ্যমে একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করা হয়। চালক উমর রাহিন আরফাত (২৬), পিতা- মৃত সেলিম, গ্রাম- ওমর আলী মাতব্বর বাড়ি পূর্ব ষোল শহর, ডাকঘর- চাঁন্দগাঁও, থানা- চাঁন্দগাঁও, জেলা- চট্টগ্রামকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩,৭২,০০,০০০/- টাকা মূল্যের ১,২৪০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামীর ভাষ্যমতে মোঃ রশিদ (৪০), পিতা- অলি আহম্মদ, গ্রাম- বাজার ঘাটা, ডাকঘর- কক্সবাজার, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার উক্ত মাদক চোরাচালানীর সাথে জড়িত রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

মরিচ্যা চেকপোষ্টে বিজিবি অভিযানে বিশেষ তল্লাশি চালিয়ে তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা মূল্যের ইয়াবা ও টিয়ারএক্স গাড়িসহ ১ জন আটক

আপডেট টাইমঃ ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫