ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা টেকনাফ সদর বড় হাবিব পাড়ায় ১লাখ ইয়াবা সিএনজিসহ ১মাদক কারবারী গ্রেফতার।  আটপাড়ার শিমুলতলা গ্রামে টিটুর বাড়িতে বিরল প্রাণী ধরা পড়েছে, এলাকায় চাঞ্চল্য মদনে ঘরের জিনিসপত্র ভাঙচুর স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার  ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা  ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগগুলো এলাকাবাসীর কাছে প্রশংসিত মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার।  বারহাট্টায় থানায় ইন্ডিয়ান ৩২টি গরু আটক সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু

উখিয়া বিজিবি’র পৃথক অভিযানে বালুখালী ও পালংখালী বিওপি এলাকা হতে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮০ বার

মো,মোজাম্মেল হক, উখিয়া উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাত, মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ১৯৩০ ঘটিকায় বালুখালী ও পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ হতে আনুমানিক ৩০০ গজ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে যা বিওপি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর দিকে আঞ্জুমানপাড়া পোস্ট নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ২০০০ ঘটিকায় মায়ানমার হতে ০২ জন ব্যক্তি নৌকাযোগে দুই জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহলদল তাদেরকে ধাওয়া করলে এক জন চোরাকারবারী মায়ানমারের দিকে পালিয়ে যায় এবং অন্য একজন তার ব্যাগ রেখে ধানক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়। বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৬ হতে আনুমানিক ৫০০ গজ পশ্চিম দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে যা বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ দিকে রহমতের বিল নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ১৯০০ ঘটিকায় মায়ানমার হতে ০২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহলদল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারী তাদের বহনকৃত ব্যাগ ও হাসুয়া দা ফেলে দ্রুত দৌড়ে রহমতের বিল সংলগ্ন আঞ্জুমানপাড়া গ্রামে মধ্যে পালিয়ে যায়|

উভয় টলহদল পরবর্তীতে বর্ণিত স্থানে তল্লাশী করে লাল গামছা দ্বারা মোড়ানো নীল রঙ্গের বায়ুরোধী ১০ কাট এবং মাছ রাখার ঝুড়ির মধ্যে নীল রঙ্গের বায়ুরোধী ০৫ কাট মোট ১৫ কাট সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরবর্তীতে ওই এলাকায় পলায়নকৃত চোরাকারবারীদেরকে গ্রেফতার করার জন্য রাতভর চিরুনি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান ভোররাত চারটা পর্যন্ত স্থায়ী হয়। তবে উক্ত চোরাকারবারীদেরকে খুঁজে পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে এবং গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা

উখিয়া বিজিবি’র পৃথক অভিযানে বালুখালী ও পালংখালী বিওপি এলাকা হতে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট টাইমঃ ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫