ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

নেত্রকোনায় এক বছরে প্রায় ২ হাজার মামলা নিষ্পত্তি গ্রাম আদালতে

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২২১ বার

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলার ৮৬টি ইউনিয়ন পরিষদে অবস্থিত গ্রাম আদালতগুলো গত এক বছরে মোট ১ হাজার ৮২৩টি মামলা নিষ্পত্তি করেছে। নিষ্পত্তি হওয়া এসব মামলার মধ্যে পারিবারিক, দেওয়ানি ও ফৌজদারি অপরাধবিষয়ক অভিযোগ ছিল।

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় স্থানীয় সরকারের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার জানান, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত গ্রাম আদালতগুলোতে সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীরা মোট ১ হাজার ৯৭৬টি আবেদন জমা দেন। এর মধ্যে ৯২ শতাংশ মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

আবেদনকারীদের মধ্যে ২৫ শতাংশ নারী (৪৪৪টি মামলা) এবং ৭৫ শতাংশ পুরুষ (১ হাজার ৩৩২টি মামলা) ছিলেন। এই সময়ের মধ্যে আদালতের বিচারপ্রার্থীরা মোট ২ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৭০০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।

স্থানীয় সরকারের উপপরিচালক আরিফুল ইসলাম সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এ ছাড়া এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মুজাহিদ ও মো. আতিকুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত বেশির ভাগ মানুষই শহরে গিয়ে আদালতে বিচার চাইতে পারেন না। এ ক্ষেত্রে গ্রাম আদালতকে কার্যকর ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতের ক্ষমতার আওতায় যেসব বিচার করা সম্ভব, তা নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিশ্চিত করতে হবে।’

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।

ছবি যুক্ত,
মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল
নেত্রকোনা।
২৫ /০৯/২৫
০১৭১১০০১৭১৯

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

নেত্রকোনায় এক বছরে প্রায় ২ হাজার মামলা নিষ্পত্তি গ্রাম আদালতে

আপডেট টাইমঃ ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫