ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস চালক ও সহকারীদের আটক, প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে ৯ম জাতীয় পে-স্কেল: ভোটের রাজনীতিতে মানুষের বেতন: সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম: খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ পানছড়িতে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহবানে বিএনপির শেষ নির্বাচনী মিছিল পিরোজপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল মদনে গণজোয়ারে ভাসছেন জামায়াত প্রার্থী আল হেলাল। গফরগাঁওয়ে হাসঁ মার্কার প্রচারণায় ১০নং উস্থি ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।  বাগমারায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩০ বার

এম.এস.আই শরীফ

বিশেষ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা, সমন্বয় কমিটির সভা ও শারদীয় দূর্গাপূজা উৎসব উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী (অতিরিক্ত দায়িত্ব)’র তত্বাবধানে বৃহস্পতিবার সকাল ১০টায় (২৫ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ শহিদুল ইসলাম ও জেকে পোল্লাডাংগা বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ মোঃ আজিজুর রহমান(প্যানেল), আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, মোঃ আব্দুল মান্নান(প্যানেল) ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

আলোচনা সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুদক’র অংগসংগঠন দুপ্রক’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইখতিয়ার উদ্দিন (অব: সৈনিক), সদস্য ও ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ), উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবিরসহ অন্যান্য সূধীজনেরা।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা বিষয়ে ও শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে উপজেলা অফিসার জাকির মুন্সী বিষদ আলোকপাত করেন এবং পূজায় কোনপ্রকার বিশৃঙ্খলার সৃষ্টি যেনো না হয় সেদিকে সকলের তীক্ষ্ণ দৃষ্টি রাখার আহবান জানান।

আলোচনা সভাশেষে উপজেলার ৩টি পূজামণ্ডপের জন্য প্রতিবারের মত প্রতিমণ্ডপের জন্য ৫’শ কেজি চাউলের ডিও উপজেলা পূজামণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে প্রদাণ করা হয়।

এম.এস.আই শরীফ-০১৭১৩৭৪৮৫৭৭,

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত

আপডেট টাইমঃ ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫