ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হলেন আটপাড়ার ফয়সাল। ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা টেকনাফ সদর বড় হাবিব পাড়ায় ১লাখ ইয়াবা সিএনজিসহ ১মাদক কারবারী গ্রেফতার।  আটপাড়ার শিমুলতলা গ্রামে টিটুর বাড়িতে বিরল প্রাণী ধরা পড়েছে, এলাকায় চাঞ্চল্য মদনে ঘরের জিনিসপত্র ভাঙচুর স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার  ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা  ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগগুলো এলাকাবাসীর কাছে প্রশংসিত মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার।  বারহাট্টায় থানায় ইন্ডিয়ান ৩২টি গরু আটক

পূর্বধলায় ইসলামী দলগুলোর ৫ দফা দাবিতে তিনধাপে বিক্ষোভ ও সমাবেশ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৭ বার

আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত দাবিতে তিনটি ইসলামী দলের কর্মসূচি
ত্রয়োদশ জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠানের দাবিসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে নেত্রকোনার পূর্বধলায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তিনটি ইসলামী দল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে বিকেল পর্যন্ত দলগুলো নিজ নিজ উদ্যোগে কর্মসূচি পালন করে।

প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে কাচারি মসজিদ সংলগ্ন মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্টেশন বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত সভাপতি মাহফুজুল হক নয়ন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি ইমরুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা।

বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে সাব-রেজিস্টার মসজিদ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি শামীম হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আমিনুল ইসলাম লিমন। প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি ও নেত্রকোনা-৫ আসনের মনোনীত প্রার্থী মাওলানা নূরুল ইসলাম হাকিমী।

বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে রেল স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জামতলা বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সহ-সভাপতি আবু তাহের। প্রধান অতিথি ছিলেন উপজেলা সভাপতি ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মোশাররফ হোসেন খান।

সমাবেশগুলোতে বক্তারা জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর ও ভারতের এজেন্ট বলে অভিহিত জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমানকরণ এবং জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন)

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হলেন আটপাড়ার ফয়সাল।

পূর্বধলায় ইসলামী দলগুলোর ৫ দফা দাবিতে তিনধাপে বিক্ষোভ ও সমাবেশ

আপডেট টাইমঃ ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫