ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

জাতীয় প্রেসক্লাবে,জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির শপথ পাঠ ও পরিচিতি সভা 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৫ বার

মোঃ সোহেল রানা

জেলা প্রতিনিধি,ঢাকা।

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০২৫-২০২৮ নবনির্বাচিত কমিটির শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে।

আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০ টায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন প্রয়াত সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা এর ২০২৫-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ ও পরিচিতি সভা জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার এবং সাংবাদিক জারিন মনজুম মৌ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়-এর মা সামসি আরা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন এর ডিরেক্টর মোঃ আনিসুর রহমান, এবং শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব-এর ভাই আবুল আহসান মোঃ আজরফ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতিনির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, সদস্য মুহম্মদ মনজুর হোসেন, নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা শাখার সভাপতি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক বৃন্দ।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই শপথ ও পরিচিতি সভায় বক্তারা শহীদ সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন যে নতুন কমিটি সাংবাদিকদের অধিকার আদায়, সৃজনশীল সাংবাদিকতা চর্চা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।

জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। টানা ৪৪ বছরের ঐতিহ্যে গৌরবমন্তিত এই সংগঠন নতুন প্রজন্মের সাংবাদিকদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতা পেশাকে একটি মহান দায়িত্ব ও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরে বলেন-“সাংবাদিকরা জাতির বিবেক, আর সাংবাদিকদের অধিকার রক্ষা মানে জনগণের অধিকার রক্ষা।”

সভা শেষে সকল জেলা ও উপজেলা শাখা থেকে আগত নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

জাতীয় প্রেসক্লাবে,জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির শপথ পাঠ ও পরিচিতি সভা 

আপডেট টাইমঃ ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫