ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, ১৫শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি ( ময়মনসিংহ ১০ গফরগাঁও আসন) ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) বিপুল ভোটে বিজয়ী হলেন জোনায়েদ সাকি। ময়মনসিংহ ১১ভালুকা সংসদীয় আসনে জামানত হারালেন দুই প্রার্থী।  নেত্রকোণা-৫ আসনের ফল বাতিল ও পুনর্গণনার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহ ১০ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলের শুভেচ্ছা।  এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন জামায়াতের মাসুদ সাঈদী বাগেরহাট-২ আসনে বিজয়ের দারপ্রান্তে শেখ মনজুরুল হক রাহাদ  মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার। ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন

গুইমারায় হামলায় নিহত ৩, আহত সেনা-পুলিশসহ অনেকে

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮৩ বার

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মেজরসহ ১৩ জন সেনা সদস্য, গুইমারা থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা এবং আরও অনেকে আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতির মাধ্যমে গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। এছাড়া পরিস্থিতি শান্ত রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে থাকার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। সংশ্লিষ্টদের সহযোগিতা কামনাও করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মোহাম্মদ ছাবের জানিয়েছেন, নিহত তিনজনের মরদেহ খাগড়াছড়ি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা গুইমারা থেকে আনা হয়েছে, তবে এখনও তাদের পরিচয় শনাক্ত হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, ফলে পুরো এলাকা থমথমে হয়ে গেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, ১৫শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

গুইমারায় হামলায় নিহত ৩, আহত সেনা-পুলিশসহ অনেকে

আপডেট টাইমঃ ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫