ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকায় নৌবাহিনী অভিযানে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে  নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার। সৌদি যুবরাজ আল-বুরহান সুদানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা নিয়ে আলোচনা করেছেন।

খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেওয়ার দাবি ভুয়া, আসল ভিডিও দিনাজপুরের

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৯ বার

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেওয়ার যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, সেটি ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তদন্তে দেখা গেছে, ভিডিওটি আসলে দিনাজপুরের একটি ঘটনার।

প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি খাগড়াছড়ি সদরে এক পাহাড়ি কিশোরী ধর্ষণের অভিযোগ কেন্দ্র করে সড়ক অবরোধের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন জেলার একটি ভিডিও খাগড়াছড়ির ঘটনার সঙ্গে জুড়ে প্রচার করা হয়, যা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা।

প্রেস উইংয়ের ফ্যাক্টস নামের ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে বলা হয়, ভিডিওতে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর লোগো দেখা যায়। অনুসন্ধানে ইউএনবির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে একই ভিডিও পাওয়া যায়, যা প্রকাশিত হয়েছিল গত ২৯ আগস্ট। ওই ভিডিওতে উল্লেখ ছিল—২৮ আগস্ট দিনাজপুর শহরের ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্ক রিসোর্টে বিক্ষুব্ধ তৌহিদী জনতা হামলা চালায় এবং বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়।

অতএব, খাগড়াছড়ির মসজিদে আগুন দেওয়ার দাবি ভিত্তিহীন ও অসত্য। জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও

খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেওয়ার দাবি ভুয়া, আসল ভিডিও দিনাজপুরের

আপডেট টাইমঃ ১১:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫