ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, ১৫শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি ( ময়মনসিংহ ১০ গফরগাঁও আসন) ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) বিপুল ভোটে বিজয়ী হলেন জোনায়েদ সাকি। ময়মনসিংহ ১১ভালুকা সংসদীয় আসনে জামানত হারালেন দুই প্রার্থী।  নেত্রকোণা-৫ আসনের ফল বাতিল ও পুনর্গণনার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহ ১০ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলের শুভেচ্ছা।  এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন জামায়াতের মাসুদ সাঈদী বাগেরহাট-২ আসনে বিজয়ের দারপ্রান্তে শেখ মনজুরুল হক রাহাদ  মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার। ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন

পূর্বধলায় ছাত্রলীগ নেতার বিয়েতে নাটকীয় মোড় স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮০ বার

পূর্বধলা, নেত্রকোনা প্রতিনিধি  

নেত্রকোণার পূর্বধলায় ছাত্রলীগ নেতার বিয়েতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা—যা যেন বাস্তব জীবনের নাটক। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোকাব্বির হোসেনের বিয়ের দিনেই এক নারী নিজেকে তাঁর স্ত্রী দাবি করে উপস্থিত হন, মুহূর্তেই থমকে যায় বিয়ের সকল আয়োজন।

রবিবার দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের কৌলাটি নয়া পাড়া গ্রামে বর সাজে প্রস্তুত ছিলেন রুক্কু মিয়ার ছেলে মোকাব্বির। ঠিক তখনই এক নারী এসে দাবি করেন, চলতি বছরের জানুয়ারিতে পরিবারের অজ্ঞাতে তাঁদের বিয়ে হয়েছে এবং তাঁরা একসঙ্গে বসবাসও করেছেন। দ্বিতীয় বিয়ের খবর শুনেই তিনি সরাসরি মোকাব্বিরের বাড়িতে এসে স্ত্রীর মর্যাদা দাবি করেন।

এই আকস্মিক উপস্থিতিতে বিয়ের পরিবেশ হয়ে পড়ে অস্থির। বর গা-ঢাকা দেন, আর পরিবারের সদস্যরা ঘরের দরজায় তালা ঝুলিয়ে দেন। দরজার সামনেই অনশনে বসে পড়েন ওই নারী। তাঁর হুমকি—স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবেন।

বরের পরিবারের দাবি, ওই নারীর আত্মীয়দের সঙ্গে ৩০ হাজার টাকার আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির কথা ছিল। কিন্তু সময়মতো দেনা-পাওনা না মেটায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নারীর নানা আব্দুস ছালাম বিষয়টি স্বীকার করে বলেন, “ঘরোয়াভাবে মিটমাটের চেষ্টা ছিল, কিন্তু ঘটনাটি জনসমক্ষে চলে আসায় এখন আর সমাধান সম্ভব নয়।”

জানা গেছে, ওই নারী গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। এর আগে তাঁর একটি বিয়ে হয়েছিল, যা দুই বছর আগে বিচ্ছেদে গড়ায়। এরপরই ছাত্রলীগ নেতা মোকাব্বিরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, ১৫শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

পূর্বধলায় ছাত্রলীগ নেতার বিয়েতে নাটকীয় মোড় স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন

আপডেট টাইমঃ ১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫