ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকায় নৌবাহিনী অভিযানে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে  নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার। সৌদি যুবরাজ আল-বুরহান সুদানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা নিয়ে আলোচনা করেছেন।

টেকনাফের দুর্ঘটনায় আহত মাতারবাড়ির সাদ্দামের আর নাই এ নিয়ে মৃতের সংখ্যা হলো ৩

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৩ বার

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে একটি ক্যাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত মহেশখালীর মাতারবাড়ির তরুণ মোহাম্মদ সাদ্দাম মারা গেছেন।

রবিবার ২৮ সেপ্টেম্বর দুপুর ১ টার পরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের খারিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মহেশখালীর মাতারবাড়ির যুবক সাদ্দামকে প্রথমে টেকনাফ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত অপর দুজন হলেন- টেকনাফ উপজেলার সাবরাং এলাকার মৃত আনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম এবং কক্সবাজার সমিতি পাড়ার আমির হামজার ছেলে আব্দুর রউফ।সাইফুল ও রউফ সম্পর্কে শ্যালক দুলাভাই হলেও তারা তিনজনই বন্ধু ছিলেন। তারা টেকনাফে বেড়াতে যায় বন্ধুর বাড়িতে।

নিহত সাদ্দাম মাতারবাড়ির ৭ নং ওয়ার্ড মাঝের পাড়া এলাকার আবু তালেবের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো মাতারবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ছিল চট্টমেট্রো-ল-২০-০৩৬২ এবং ক্যাভার্ডভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-উ-১১-২৩৪৪ বলে জানা যায়। সিমেন্ট বোঝাই ক্যাভার্ডভ্যানটি টেকনাফ সদরের দিকে যাচ্ছিল। ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল নিহত দুইজনের লাশ উদ্ধার করে। এদিকে এঘটনায় আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করা মাতারবাড়ির সাদ্দামের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও

টেকনাফের দুর্ঘটনায় আহত মাতারবাড়ির সাদ্দামের আর নাই এ নিয়ে মৃতের সংখ্যা হলো ৩

আপডেট টাইমঃ ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫