ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা টেকনাফ সদর বড় হাবিব পাড়ায় ১লাখ ইয়াবা সিএনজিসহ ১মাদক কারবারী গ্রেফতার।  আটপাড়ার শিমুলতলা গ্রামে টিটুর বাড়িতে বিরল প্রাণী ধরা পড়েছে, এলাকায় চাঞ্চল্য মদনে ঘরের জিনিসপত্র ভাঙচুর স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার  ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা  ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগগুলো এলাকাবাসীর কাছে প্রশংসিত মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার।  বারহাট্টায় থানায় ইন্ডিয়ান ৩২টি গরু আটক সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু

খাগড়াছড়িতে সহিংসতার জন্য ইউপিডিএফকে দায়ী করল সেনাবাহিনী, গুইমারায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৭ বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার পর খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় চতুর্থ দিনের মতো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ অব্যাহত থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এই অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) সরাসরি দায়ী করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

মঙ্গলবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, ইউপিডিএফ ধর্ষণের ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী ও ছাত্রছাত্রীদের ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তিনি বলেন, এসব কর্মসূচিতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও অটোমেটিক অস্ত্র ব্যবহার করে ফায়ার করা হচ্ছে। রিজিয়ন কমান্ডার দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবকিছু করার অঙ্গীকার করে ইউপিডিএফকে অবিলম্বে অবরোধ তুলে নিয়ে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান।

খাগড়াছড়ি সদর, পৌরসভা ও গুইমারা উপজেলায় এখনো ১৪৪ ধারা বহাল রয়েছে। এর ফলে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শহর ও গুইমারার অধিকাংশ দোকানপাট বন্ধ। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় বিশেষ করে পর্যটকরা চরম দুর্ভোগে পড়েছেন।

এদিকে, জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ চতুর্থ দিনেও চলছে। যদিও সংগঠনটির পক্ষ থেকে গতকাল অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল, তবুও আজ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে সীমিত পরিসরে ব্যাটারিচালিত টমটম চলাচল করতে দেখা যাচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনীর টহলের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গত ২৩ সেপ্টেম্বর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে রবিবার গুইমারায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সহিংসতায় তিনজন নিহত হন এবং সেনা কর্মকর্তাসহ কয়েকজন আহত হন। রামসু বাজারসহ বহু ঘর-বাড়ি ও অফিস পুড়িয়ে দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জানিয়েছেন, সহিংসতার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পুনর্বাসন ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন।

জেলা প্রশাসক আরও বলেন, অবরোধকারীদের সাথে প্রশাসনের আলোচনা হয়েছে। তাদের ৮ দফা দাবির মধ্যে ৭টি অ্যাড্রেস করা হয়েছে। তিনি আহ্বান জানান, “তারা যদি অবরোধ প্রত্যাহার করে, তবে আমরা ১৪৪ ধারা তুলে নেব।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা

খাগড়াছড়িতে সহিংসতার জন্য ইউপিডিএফকে দায়ী করল সেনাবাহিনী, গুইমারায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট টাইমঃ ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫