ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় জারি করা ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা আট দিন পর প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে জনগণের জান-মালের নিরাপত্তা ঝুঁকিতে পড়ায় গত ২৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শক্রমে ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিবার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের আদেশ কার্যকর হবে।

আদেশে উল্লেখ করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন

আপডেট টাইমঃ ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫