ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

পূর্বধলায় কোরআন অবমাননার প্রতিবাদে তৌহিদি জনতার বিক্ষোভ

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন অবমাননার অভিযোগে নেত্রকোনার পূর্বধলায় তৌহিদি জনতা তীব্র প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েছে।

সোমবার (৬ অক্টোবর) বাদ জোহর পূর্বধলা বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার মোড়ে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, সাধারণ জনগণ ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পূর্বধলা জামে মসজিদের ইমাম নূর মোহাম্মদ, হযরত মাওলানা ইয়াছিন আল হোসাইন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আবদুর রহিম তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হুসাইন মিজবাহ প্রমুখ।

একই দাবিতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী মাদরাসা প্রাঙ্গণ থেকেও বাদ জোহর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সর্বস্তরের তৌহিদি জনতা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “পবিত্র কোরআন অবমাননার এই জঘন্য ঘটনা দেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ে৩ গভীর ক্ষত সৃষ্টি করেছে।” তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সরকারের প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

পূর্বধলায় কোরআন অবমাননার প্রতিবাদে তৌহিদি জনতার বিক্ষোভ

আপডেট টাইমঃ ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫