ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, ১৫শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি ( ময়মনসিংহ ১০ গফরগাঁও আসন) ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) বিপুল ভোটে বিজয়ী হলেন জোনায়েদ সাকি। ময়মনসিংহ ১১ভালুকা সংসদীয় আসনে জামানত হারালেন দুই প্রার্থী।  নেত্রকোণা-৫ আসনের ফল বাতিল ও পুনর্গণনার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহ ১০ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলের শুভেচ্ছা।  এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন জামায়াতের মাসুদ সাঈদী বাগেরহাট-২ আসনে বিজয়ের দারপ্রান্তে শেখ মনজুরুল হক রাহাদ  মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার। ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন

উখিয়ার ইয়াবা গডফাদার ও তালিকাভূক্ত আসামী মনির হোসেন ওরফে মনির প্রকাশ বিজিবির অভিযানে আটক।

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি ও কুখ্যাত ইয়াবা কারবারি মনির হোসেন (৩৮) পিতা-জব্বর মুল্লুক, গ্রামঃ ধামানখালী (২নং ওয়ার্ড, পালংখালী ইউপি), পোস্টঃ বালুখালী, থানাঃ উখিয়া ও জেলাঃ কক্সবাজারকে বিশেষ অভিযানে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

মঙ্গলবার (০৭ অক্টোবর ২০২৫) বিকেল ৩টার দিকে উখিয়া উপজেলার বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উখিয়ার ইয়াবা গডফাদার মনির হোসেন ওরফে মনির প্রকাশ ইয়াবা পাঁচারের অর্থ ভাগাভাগির জন্য রহমতের বিল এলাকায় গমন করবে। বালুখালী বিওপির একটি স্পেশাল দল আগে থেকেই কৌশলে এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আসামী মনির পালানোর চেষ্টা করেও সক্ষম হয়নি। তাকে আটক করে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন স্বীকার করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক ওয়ারেন্ট রয়েছে এবং তিনি উখিয়া থানার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি। উল্লেখ্য, তিনি বেশ কয়টি মামলায় জামিনে বাইরে থাকলেও গত বছরের নভেম্বর মাসের ৯৬০০ পিস ইয়াবা এর দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।

আটক মনির হোসেন (৩৮) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার বাসিন্দা।

আটককৃত মনির হোসেনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও জানান, ইতিপূর্বে অচিরেই বিজিবি এর হাতে অনেক ইয়াবা চোরাকারবারী (বাংলাদেশী এবং রোহিঙ্গা) ধরা পরলেও প্রায়শই দেখা যায় যে তারা মূলত বহনকারী কিংবা মাদক নেটওয়ার্কের সক্রিয় মাঠ পর্যায়ের চোরাকারবারী কিন্তু এদের পেছনের মনিরের মত গডফাদার পর্দার আড়ালে থাকে। আমরা গডফাদারদের চিহ্নিত করছি। পর্দার পেছনের মাদকের সাথে জড়িত এ সমস্ত গডফাদারদের ধরার অভিযান অব্যহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, ১৫শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

উখিয়ার ইয়াবা গডফাদার ও তালিকাভূক্ত আসামী মনির হোসেন ওরফে মনির প্রকাশ বিজিবির অভিযানে আটক।

আপডেট টাইমঃ ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫