ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা টেকনাফ সদর বড় হাবিব পাড়ায় ১লাখ ইয়াবা সিএনজিসহ ১মাদক কারবারী গ্রেফতার।  আটপাড়ার শিমুলতলা গ্রামে টিটুর বাড়িতে বিরল প্রাণী ধরা পড়েছে, এলাকায় চাঞ্চল্য মদনে ঘরের জিনিসপত্র ভাঙচুর স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার  ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা  ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগগুলো এলাকাবাসীর কাছে প্রশংসিত মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার।  বারহাট্টায় থানায় ইন্ডিয়ান ৩২টি গরু আটক সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু

যুক্তরাষ্ট্র এবার চীনা পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপ

মোঃ সাগর স্টাফ রিপোর্টার

চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামী মাস থেকে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই আকস্মিক পদক্ষেপ দুই বিশ্বশক্তির মধ্যে নতুন করে বাণিজ্যযুদ্ধের সূচনা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শুক্রবার (১০ অক্টোবর) নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এই কঠোর সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, চীনের ‘অবিচারপূর্ণ বাণিজ্যনীতি’ এবং প্রযুক্তি খাতে তাদের আক্রমণাত্মক মনোভাবের জবাব দিতে যুক্তরাষ্ট্র আর চুপ থাকবে না। একইসঙ্গে, গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রেও নতুন নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।

ট্রাম্পের অভিযোগ, বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে চীন এখন বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে—যা একটি ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’।

উল্লেখ্য, এই বিরল খনিজগুলো গাড়ি, স্মার্টফোনসহ বিভিন্ন উচ্চপ্রযুক্তি পণ্যে অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে, চীনের বিরল খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে; বিশেষ করে প্রযুক্তি ও গাড়ি খাতের শেয়ারমূল্যে

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্র এবার চীনা পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপ

আপডেট টাইমঃ ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫