ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা টেকনাফ সদর বড় হাবিব পাড়ায় ১লাখ ইয়াবা সিএনজিসহ ১মাদক কারবারী গ্রেফতার।  আটপাড়ার শিমুলতলা গ্রামে টিটুর বাড়িতে বিরল প্রাণী ধরা পড়েছে, এলাকায় চাঞ্চল্য মদনে ঘরের জিনিসপত্র ভাঙচুর স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার  ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা  ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগগুলো এলাকাবাসীর কাছে প্রশংসিত মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার।  বারহাট্টায় থানায় ইন্ডিয়ান ৩২টি গরু আটক সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ৫

মনির মন্ডল,সাভারঃ

আশুলিয়ায় বাসাবাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে গোলাম রাব্বানী (৫০) নামের একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর বলে জানা যায়।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার মোঃ রহমতুল্লাহর টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রাব্বিনী (৫০) ওই বাড়ির ম্যানেজার। র তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু মোঃ রোহান (০৭)। আহতদের মধ্যে সুইপার ইমান আলীর অবস্থা গুরুত্বর বলে জানায় ফায়ার সার্ভিস। বাকি আহতরা ওই বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

স্থানীয়দ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই টিনশেড বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য তারা সুইপার নিয়ে আসেন। ওই বাড়িতে পাশাপাশি দুইটি সেফটি ট্যাংক ছিল। এ সময় একটি সেফটি ট্যাংক পরিষ্কার করে অন্যটি পরিস্কার করতে গেলে তা বিস্ফোরিত হয়। এতে ওই সেফটি ট্যাংকের ঢাকনা বাড়ির টিন ভেঙ্গে চালের ওপর উঠে যায় এবং ওই কক্ষের নিচের পাটাতনসহ দেয়ালের কিছু অংশ ভেঙ্গে পড়ে। এ ঘটনায় বাড়ির ম্যানেজার গোলাম রাব্বিনী ঘটনাস্থলে মারা যায় এবং সুইপার ইমান আলী (৪৫) গুরুত্বর আহত হয়। এছাড়াও ওই বাড়িতে ভাড়া কক্ষে থাকা শিশুসহ আরও অন্তত ৪জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, আমরা রাত ২াট ১৫ মিনিটের দিকে ঘটনার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ৫

আপডেট টাইমঃ ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫