
মো:মোজাম্মেল হক
উখিয়া উপজেলা প্রতিনিধি
মালয়েশিয়ার ৩ জন শীর্ষ ব্যবসায়ী ও মানবতার ফেরিওয়ালা যথাক্রমে, নূর আফিফা আব্দুল গাফর (WIN MYINT AUNG) , মোহাম্মদ নূর, আনোয়ার নূর হোসেন কে বাংলাদেশ আগমনে উষ্ণ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন নাগরিক,জনপ্রতিনিধি, স্থানীয় পুলিশ,আলেম ওলামা ও সাধারণ জনগণ।


৮ অক্টোবর ২০২৫ সাত দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসলে রাজধানী ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফুল দিয়ে অভ্যার্থনা জানান সিনিয়র সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম।
পরে তারা বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমান বন্দরে পৌছলে উনছিপ্রাং মাদরাসার পরিচালক সহ সকল শিক্ষকবৃন্দ ফুল দিয়ে বরণ করেন। পরে মোটর শো ডাউন করে গন্তব্য স্থলে নিয়ে যাওয়া হয়।
পরে মেহমানবৃন্দ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং দারুল ইরফান মাদরাসায় বিশেষ নিরাপত্তাবেষ্টনীতে মোটর শোভাযাত্রার মাধ্যমে বিশাল অভিভাবক সম্মেলনে যোগদান করেন।

মাদরাসা কতৃপক্ষ মালয়েশিয়া থেকে আগত মেহমানকে উষ্ণ সংবর্ধনা দেন। এ সময় বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম ওসমানগনী,মাদরাসার পরিচালক মাওলানা শমসুল আলম, নির্বাহীপরিচালক ও সিনিয়র সাংবাদিক মাওলানা মুহাম্মদ তাহের নঈম, নয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আবছার, হোয়াইক্যং ফাড়ি পুলিশের ইনচার্জ সাব ইন্সপেক্টর রইস উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও মাদরাসা কমিটির সদস্য বৃন্দ,শিক্ষক, ছাত্র ছাত্রী সহ শত শত জনতা উপস্থিত ছিলেন।
পরে বিশেষ মেহমান ১৫ অক্টোবর ঢাকা ত্যাগ করেন।



অনলাইন ডেস্কঃ 


















