ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকায় নৌবাহিনী অভিযানে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে  নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার। সৌদি যুবরাজ আল-বুরহান সুদানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা নিয়ে আলোচনা করেছেন।

খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনি মহিলা সমাবেশ দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯৭ বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে নির্বাচনি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ এয়াকুব আলী।

জেলা সহকারী সেক্রেটারি বিবি ছায়েরা’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী, এনসিপি নেতা মঞ্জিলা ঝুমা, লিসা মনি প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে। নারী সমাজের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

সমাবেশে বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নারী ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় সমাবেশে ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নারী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও

খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনি মহিলা সমাবেশ দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান

আপডেট টাইমঃ ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬