
হাবিবুর ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়নে সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থাকে পাথেয় করে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান সাবেক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোঃ আজিমুল হক। শৃঙ্খলাবদ্ধ বাহিনীতে দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও সুনাম তাকে স্থানীয়ভাবে একজন পরিচিত, বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
পারিবারিকভাবে তিন ভাই ও চার বোনের মধ্যে চতুর্থ এবং ভাইদের মধ্যে দ্বিতীয় মোঃ আজিমুল হক ১৯৮২ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন। কর্মজীবনে সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চর্চা তাকে সমাজসেবায় উদ্বুদ্ধ করেছে। অবসরোত্তর সময়ে তিনি নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মোঃ আজিমুল হক একজন সৎ, পরিশ্রমী ও সমাজমুখী মানুষ। দীর্ঘদিনের ব্যক্তিগত আচরণ ও সামাজিক সম্পৃক্ততার কারণে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবসমাজকে কর্মমুখী করা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদারের বিষয়ে তিনি আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী বলে জানা গেছে।
এ বিষয়ে মোঃ আজিমুল হক বলেন,
“আমি নির্বাচন করবো কি না জানি না। তবে আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই। এলাকার মানুষের দোয়া ও সহযোগিতা আমার কাছে সবচেয়ে বড় শক্তি।
ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করেন, তিনি সরাসরি নির্বাচন করুন বা না-ই করুন—জনসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকলে শুনই ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আসবে। তাদের আশা, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের অংশগ্রহণে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
স্থানীয় বিশ্লেষকদের মতে, সাবেক সেনাসদস্য হিসেবে তার শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সংগঠক দক্ষতা ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ফলে ভবিষ্যতে তিনি যেভাবেই জনসেবায় যুক্ত থাকুন না কেন, শুনই ইউনিয়নের মানুষের আস্থা ও সমর্থন তার সঙ্গে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

অনলাইন ডেস্কঃ 



















