ঢাকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেঙে পড়া ঘর, চোখে ছিল হতাশা যুবসমাজের উদ্যোগে ফিরল নতুন আশার আলো গফরগাঁওয়ে উদ্যোক্তার বাড়িতে হামলার চেষ্টা, হত্যার হুমকির অভিযোগ মদনে শশুরের ঘরে চুরির ঘটনায় বাবা ছেলে গ্রেপ্তার। টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পা’চা’রে’র উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার। পানছড়িতে শতাধিক নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস পালিত টেকনাফে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ২৫ মোবাইল উদ্ধার সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত হুইপদের শ্রদ্ধা নিবেদন খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের কর্মসূচি: সন্তু লারমার অপসারণ ও তদন্ত দাবি আটপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন  বারহাট্টায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

জনতার ভালোবাসায়, উন্নয়নের প্রত্যাশায়—চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন শিপন মুন্সী

বাগেরহাট প্রতিনিধি:

আসন্ন চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে বইছে রাজনৈতিক আলোচনার নতুন স্রোত। জনতার ভালোবাসা ও উন্নয়নের প্রত্যাশাকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সৎ, পরিচ্ছন্ন ও প্রতিবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ শিপন মুন্সী।

দীর্ঘদিন ধরে তিনি অন্যায়-অত্যাচার ও মাদকের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে এলাকায় পরিচিত। স্থানীয়দের ভাষ্য, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বগুণ, সাহসী অবস্থান এবং জনসম্পৃক্ত কার্যক্রম ইতোমধ্যে তাকে চিতলমারীবাসীর আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত করেছে।

রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চিতলমারী উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি চিতলমারী উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এবং ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এসব অভিজ্ঞতা তাকে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে আরও সমৃদ্ধ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

জানা গেছে, সাধারণ জনগণের দাবি ও অনুরোধের প্রেক্ষিতেই তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর মতো সৎ ও দৃঢ়চেতা নেতৃত্ব পেলে চিতলমারী উপজেলায় সুশাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।

সমর্থকদের মতে, শিপন মুন্সীর নেতৃত্বে উপজেলা পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

এদিকে নির্বাচন ঘিরে চিতলমারীতে ইতোমধ্যে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। সাধারণ ভোটাররা আশা করছেন, আসন্ন নির্বাচনে যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থীরাই বিজয়ী হয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভেঙে পড়া ঘর, চোখে ছিল হতাশা যুবসমাজের উদ্যোগে ফিরল নতুন আশার আলো

জনতার ভালোবাসায়, উন্নয়নের প্রত্যাশায়—চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন শিপন মুন্সী

আপডেট টাইমঃ ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬