ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় ইউএনও জনাব শাহনুর রহমানের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত গফরগাঁও–দেওয়ানগঞ্জ বিশ্বরোডের কাজে অনিয়মের অভিযোগ, ভোগান্তির আশঙ্কা বানিয়াজান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাহবুব খান আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পূর্বধলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২ মোঃ আমিনুল ইসলাম মন্ডল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ রাষ্ট্রপতিকে ভাষণ দিতে আহ্বান স্পিকারের, প্রতিবাদ বিরোধী দলের বারহাট্টায় ধর্ষণের শিকার ৭বছরে শিশু কন্যা পানছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

নাচোলে কথা দিয়ে কেউ কথা রাখেনি রাস্তা মেরামতে নেমেছে এলাকাবাসী

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের একটি গ্রাম পুকুরিয়াপাড়া। নাচোল-আমনুরা সড়কের বটতলা বাজার থেকে গ্রামটির দূরত্ব দুই কিলোমিটার। এই কাঁচা রাস্তার জন্য বছরের পর বছর দীর্ঘশ্বাস ফেলছেন গ্রামবাসী। বিশেষত বর্ষা মৌসুমে এটি চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

গ্রামবাসী রাস্তাটি পাকাকরণের জন্য কয়েক বছর ধরে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় প্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু আশ্বাস পেলেও এখন পর্যন্ত এই রাস্তার দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি গ্রামবাসীর। তাই নিজেরাই চাঁদা তুলে নেমে পড়েছেন রাস্তা মেরামতে।

সরেজমিন রাস্তাটির বেহাল দশা দেখা যায়। এই রাস্তা দিয়ে কোমলমতি স্কুল শিক্ষার্থী, প্রবীণ ও অসুস্থ রোগীদের যাতায়াতেও চরম ভোগান্তি পোহাতে হয়। দুর্ভোগ লাঘবে গ্রামবাসীকে ভাঙ্গা ইট ফেলে রাস্তাটি মেরামত করতে দেখা গেছে।

গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, নিজেরাই চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে ভাঙ্গা ইট ফেলে রাস্তাটির মেরামত শুরু করেছেন। তারা বলেন, কয়েক বছর ধরে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরলেও এই দুই কিলোমিটার রাস্তাটি আজ অবধি পাকাকরণ করা হয়নি।

গ্রামের নজরুল ইসলাম বলেন, অনেক দিন ধরেই শুনে আসছি রাস্তাটি পাকা হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত হয়নি। এলজিইডি অফিস বেশ কয়েকবার মাপযোগ করে গেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

গ্রামের আরেক বাসিন্দা আব্দুস সালাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো সাড়া পাইনি। সাক্রাম আলী বলেন, রাস্তাটি পাকা না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। তাই নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করেছি। ভাঙ্গা ইট ফেলা হচ্ছে। অন্তত কাদা মাড়াতে যেন দুর্ভোগ পোহাতে না হয়।

এ বিষয়ে সদ্য যোগদান করা এলজিইডির উপজেলা প্রকোশলী ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম জানান, এরই মধ্যে উপজেলার ১১৪টি রাস্তা নতুনভাবে আইডিভুক্ত করার জন্য উপজেলা পরিষদের ১২তম সভায় রেজুলেশন করে পরবর্তী পদক্ষেপের জন্য জেলা প্রশাসক অফিসে পাঠানো হয়েছে। তিনি বলেন, এটি একটি চলমান কার্যক্রম। এর বাইরেও আরো যেসব বাদ পড়া রাস্তা রয়েছে সেগুলোকে আইডিভুক্ত করার ব্যবস্থা নেয়া হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় ইউএনও জনাব শাহনুর রহমানের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

নাচোলে কথা দিয়ে কেউ কথা রাখেনি রাস্তা মেরামতে নেমেছে এলাকাবাসী

আপডেট টাইমঃ ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫