ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আকাশপথে বরযাত্রা: মায়ের অপূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন প্রবাসী ছেলে। পুলিশের অভিযানে মাদক সম্রাট আরিফ গ্রেপ্তার টেকনাফে বিদেশী পিস্তল সহ এক মানব পা’চা’র’কা’রী আটক বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত  নেত্রকোণায় মাধবী ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১১বছরের এক কিশোরী পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে হাওড়ে কৃষকদের জন্য স্থায়ী ভাবে ব্যবস্থা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: বারহাট্টায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্রিন পিট ভাইপারের দংশনে আহত যুবক সুস্থ

পানছড়িতে শতাধিক নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে নারী সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন।

৮ মার্চ (রবিবার) সকাল ৯টায় পানছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, নারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দ্বিপায়ন চাকমা, তথ্য আপা অন্তরা চাকমা, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা এবং লক্ষ্মীছড়ি মহিলা কলেজের প্রফেসর মার্টিনা দেওয়ান। এছাড়া অন্তর্ভুক্তিমূলক পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মাধ্যমে নারী ও কন্যাশিশু ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর পিপি রানী ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লতিবান কমিউনিটি সেন্টারে আদিবাসী নারীদের অংশগ্রহণে পৃথক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর বালা চাকমার সভাপতিত্বে এবং সবিতা চাকমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় নারী নেত্রী মানেক পুদি চাকমা, শেফালী চাকমা, সুজাতা চাকমা, লিমি চাকমা, অপরাজিতা চাকমা, সুবর্ণা খীসা, মুকুলিকা চাকমা ও আশা চাকমা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন এবং নারী অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আকাশপথে বরযাত্রা: মায়ের অপূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন প্রবাসী ছেলে।

পানছড়িতে শতাধিক নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট টাইমঃ ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬