ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
দূর্যোগ প্রস্তুতি লড়ব” তারুণ্যের বাংলাদেশ গড়ব ”  এই স্লোগানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন  গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মদনে ফারিয়া সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফ সীমান্তে নাফ নদীতে নৌ-টহল জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার মদনে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল। খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূইয়ার জয়, ভোটারদের শান্ত থাকার আহবান  পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন তরুণ সমাজকর্মী ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট ইসাদুল হক (বান্না)-কে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় পেড়িখালী ইউনিয়নের সাধারণ মানুষ মদনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

এমন কোন অপকর্ম নাই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার করে নাই : নাহিদ ইসলাম  

পিরোজপুর প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল । স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোন নির্যাতন নাই করে নাই । গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ভোটাধিকার হরণ, সন্ত্রাস এমন কোন অপকর্ম নাই যে ফ্যাসিস্ট সরকার করে নাই । তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারে নাই। ফলে মানুষ রাজপথে নেমে এসেছে। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল।

জুলাই পদযাত্রার ১৩ তম দিনে রবিবার (১৩ জুলাই) জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) পিরোজপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় শহীদ মিনারে এসব কথা বলেন।

সকাল ১১টায় দলটির কেন্দ্রীয় নেতা কর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য দেন। পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস থেকে সদর রোড সাধনা ব্রিজ ও পিরোজপুর মূল শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে পথসভায় মিলিত হয় ।

পথ সভায় আরো উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা সারমিন,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা সহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় অংশগ্রহণ করতে জেলার সাতটি উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উপস্থিত হয় এবং বৃষ্টিতে ভিজে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বক্তব্য শোনেন।

মোঃ শাহিন ফকির

পিরোজপুর জেলা প্রতিনিধি

০১৭২৭৭১৯১৮১

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দূর্যোগ প্রস্তুতি লড়ব” তারুণ্যের বাংলাদেশ গড়ব ”  এই স্লোগানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন 

এমন কোন অপকর্ম নাই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার করে নাই : নাহিদ ইসলাম  

আপডেট টাইমঃ ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫