ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
দূর্যোগ প্রস্তুতি লড়ব” তারুণ্যের বাংলাদেশ গড়ব ”  এই স্লোগানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন  গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মদনে ফারিয়া সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফ সীমান্তে নাফ নদীতে নৌ-টহল জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার মদনে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল। খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূইয়ার জয়, ভোটারদের শান্ত থাকার আহবান  পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন তরুণ সমাজকর্মী ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট ইসাদুল হক (বান্না)-কে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় পেড়িখালী ইউনিয়নের সাধারণ মানুষ মদনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নাটোরে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

, গুরুদাসপুর (নাটোর): প্রতিনিধি 

নাটোরের গুরুদাসপুরে সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েছে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী। ১৫ জুন ভোরে উপজেলার হালসা এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে মোঃ জিন্নাত আলী (৩৮) নামের এই মাদক কারবারিকে আটক করে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে সেনাবাহিনীর টহল দলটি অভিযানে নামে। এ সময় ইয়াবা সেবনের অবস্থায় হাতেনাতে ধরা পড়ে জিন্নাত। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ফেনসিডিল ও মাদকসেবনের নানা সরঞ্জাম।

সেনাবাহিনী সূত্র জানায়, পেশাদারিত্ব ও সতর্কতা বজায় রেখে পুরো অভিযান পরিচালনা করা হয়। আটককৃত জিন্নাত আলী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, জিন্নাত দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাকে আটক করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান আরও জোরদার হবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দূর্যোগ প্রস্তুতি লড়ব” তারুণ্যের বাংলাদেশ গড়ব ”  এই স্লোগানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন 

নাটোরে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইমঃ ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫