ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ হাদি হত্যায় গ্রেফতারদের ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপ ভেঙে পড়া ঘর, চোখে ছিল হতাশা যুবসমাজের উদ্যোগে ফিরল নতুন আশার আলো গফরগাঁওয়ে উদ্যোক্তার বাড়িতে হামলার চেষ্টা, হত্যার হুমকির অভিযোগ মদনে শশুরের ঘরে চুরির ঘটনায় বাবা ছেলে গ্রেপ্তার। টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পা’চা’রে’র উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার। পানছড়িতে শতাধিক নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস পালিত টেকনাফে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ২৫ মোবাইল উদ্ধার সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত হুইপদের শ্রদ্ধা নিবেদন খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের কর্মসূচি: সন্তু লারমার অপসারণ ও তদন্ত দাবি

বারহাট্টায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত।

নেত্রকোনা-বারহাট্টা প্রতিনিধিঃ

বিশ্ব জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের ওপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১১ জুলাই পালিত হয় বিশ্ব জন্যসংখ্যা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় নেত্রকোনার বারহাট্টায় গত সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের জনসংখ্যা দিবস ২০২৫-এর মূল প্রতিপাদ্য বিষয় ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’।
উল্লেখ্য ১৯৮৭ সালের ১১ জুলাই তারিখে বিশ্ব জনসংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে গেলে সারা বিশ্বের জনমানুষের মধ্যে যে আগ্রহের সৃষ্টি হয়, তাতে অনুপ্রাণিত হয়ে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পরিচালনা পরিষদ এই দিবসটি প্রতিষ্ঠা করে। বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য হলো পরিবার পরিকল্পনা, লিঙ্গসমতা, দারিদ্র, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খবিরুল আহসান বলেন বর্তমানে দেশে জনসংখ্যার অর্ধেক নারী। জাতীয় উন্নয়নে নারীদের অধিক হারে সম্পৃক্ত করতে হবে। এছাড়া জেন্ডার সমতা অর্থাৎ নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
উক্ত অনুষ্ঠানের সভাপতি পরিবার পরিকল্পনা অফিসার জনাব শহিদুল ইসলাম খান বলেন লোকবল এবং প্রয়োজনীয় ওষুধপত্রের অভাবে আমাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমাদের মাঠকর্মীরা প্রত্যন্ত অঞ্চলে সঠিকভাবে কাজ করতে পারছে না। সরকার উক্ত সমস্যার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আমরা আরো দৃঢ়ভাবে কাজ করতে পারবো।
পরিশেষে ৬ ক্যাটাগরিতে কর্মীদের মাঝে কাজের উৎসাহ বৃদ্ধি করার লক্ষ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ,বিভিন্ন দৈনিক পত্রিকার সংবাদ কর্মী এবং উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

বারহাট্টায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত।

আপডেট টাইমঃ ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫