
আদিলুর রহমান আদিল, ময়মনসিংহ
ময়মনসিংহে নব-নিযুক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ক্লিনিক ডায়াগনোস্টিক এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।
রবিবার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলম চন্দনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নবাগত জেলা প্রশাসককে বরণ করে নিতে নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ময়মনসিংহে স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান স্বাস্থ্যসেবার উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকার প্রশংসা করেন এবং জনস্বার্থে যেকোনো গঠনমূলক উদ্যোগে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে ভবিষ্যৎ কার্যক্রম ও সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তৃত মতবিনিময় হয়। তারা জেলার স্বাস্থ্যসেবা খাতকে আরও এগিয়ে নিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনলাইন ডেস্কঃ 

















