ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি। বীরগঞ্জে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান সম্মাননা পেলেন মাওলানা হযরত আলী শ্রীপুরে  শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মদনে টাকা ও অলংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী: থানায় অভিযোগ নেত্রকোনায় জ্বালানি তেল মজুদ কারীদের বিরুদ্ধে প্রশাসনের যুদ্ধ ঘোষণা। যুবদল সভাপতি আব্দুস সালাম তালুকদারের রুহে মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

নৌবাহিনীর বিশেষ অভিযানে টেকনাফের হ্নীলা থেকে অস্ত্র গোলাবারুদ ও দশ হাজার ইয়াবা জব্দ।

মেহেদী হাসান আরফাত 

টেকনাফ উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনীর সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স স্কোয়াডস ও নৌবাহিনী কন্টিনজেন্ট অংশ নেয়। এ সময় টেকনাফ থানার পুলিশ সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত লম্বা মিজানের বাড়িতে তল্লাশি চালিয়ে দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি পিস্তল, ভিন্ন মডেলের ৯ রাউন্ড লাইভ অ্যামুনিশন, ৪ রাউন্ড পিস্তল বল, দুটি দেশীয় অস্ত্র এবং ১০ হাজার পিস ইয়াবা।

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনসাধারণের নিরাপত্তা ও কল্যাণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

নৌবাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক

নৌবাহিনীর বিশেষ অভিযানে টেকনাফের হ্নীলা থেকে অস্ত্র গোলাবারুদ ও দশ হাজার ইয়াবা জব্দ।

আপডেট টাইমঃ ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫