ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

সেন্টমার্টিনে পর্যটক গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মেহেদী হাসান আরফাত 

টেকনাফ উপজেলা প্রতিনিধি

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন জেটিঘাট সংলগ্ন বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সেন্টমার্টিন ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে দ্বীপে পর্যটকদের অবাধ যাতায়াত নিশ্চিত করা, দেশের সব নাগরিকের জন্য ভ্রমণ উন্মুক্ত রাখা এবং পর্যটকবাহী জাহাজ চলাচল পুনরায় চালুর দাবি জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমেদ। এছাড়া বক্তব্য দেন সেন্টমার্টিন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সেন্টমার্টিন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পর্যটন কার্যক্রমে বিধিনিষেধ থাকায় দ্বীপের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। পর্যটননির্ভর এই এলাকার বাসিন্দারা চরম আর্থিক সংকটে রয়েছেন। দ্রুত এসব বিধিনিষেধ প্রত্যাহার করে স্বাভাবিক পর্যটন কার্যক্রম চালুর জন্য তাঁরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোরালো আহ্বান জানান। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একই দাবিতে সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

সেন্টমার্টিনে পর্যটক গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইমঃ ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬