ঢাকা , শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় উপ-খাদ্য পরিদর্শকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  পবিত্র রমজান উপলক্ষে গফরগাঁও বাজার পরিদর্শন করেন সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু  “সততা ও সেবার অঙ্গীকার, ০৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এবার আলাউদ্দিন হাওলাদার” মদনে যৌথ বাহিনীর হাতে রাজিব নামের এক যুবক অস্ত্র সহ আটক। আটপাড়ার সুখারী ইউনিয়নে অগ্নিসংযোগের অভিযোগের পর আবারো হামলা: নারীসহ আহত একাধিক পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক খাগড়াছড়িতে পুলিশের অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচন: সর্বস্তরের জনগণের অনুরোধে চেয়ারম্যান পদে লড়বেন আহসান হাবীব (ঠান্ডু) ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার রমজান এলেই প্রাণ ফিরে পায় পানছড়ির ইফতারের বাজার

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬ বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

সদর থানার পুলিশের অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার এবং এক চোরকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিক অভিযান ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে এই সফলতা অর্জন করে ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে খাগড়াছড়ি পার্ক সাইট হাসপাতালের এক ইন্টার্ন সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারের ব্যবহৃত কালো রঙের ১৫০ সিসি’র একটি মোটরসাইকেল পার্ক সাইট হাসপাতালের সামনে থেকে চুরি হয়।

ঘটনার পরপরই পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই জিরোমাইল এলাকার পার্ক সাইড হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে ওরফে রাশেদ (৪৬)-কে চোরাইকৃত মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত রাশেদ একটি সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় ও সিরিয়াল সদস্য। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা নং-৬, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, জিআর-২০, ধারা ৩৭৯/৪১১/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের এই দ্রুত ও কার্যকর অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসিত হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় উপ-খাদ্য পরিদর্শকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার

আপডেট টাইমঃ ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬