
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করা হয়েছে। গত (২৩ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে পানছড়ি ব্যাটালিয়নের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্রে জানা যায়, হাবিলদার মোঃ পেয়ারুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালে পুজগাং বিজিবি ক্যাম্প সংলগ্ন করল্যাছড়ি এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব কাঠ উদ্ধার করা হয়।
আটককৃত কাঠের মধ্যে ৬৪ টুকরা সেগুন কাঠ রয়েছে, যার মোট পরিমাণ ৮৭ দশমিক ৯৮ ঘনফুট। এসব কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭ হাজার ৪৮৩ টাকা।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত কাঠসমূহ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিজিবির এমন অভিযানে এলাকায় অবৈধ বনজ সম্পদ পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনলাইন ডেস্কঃ 


















