ঢাকা , শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় উপ-খাদ্য পরিদর্শকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  পবিত্র রমজান উপলক্ষে গফরগাঁও বাজার পরিদর্শন করেন সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু  “সততা ও সেবার অঙ্গীকার, ০৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এবার আলাউদ্দিন হাওলাদার” মদনে যৌথ বাহিনীর হাতে রাজিব নামের এক যুবক অস্ত্র সহ আটক। আটপাড়ার সুখারী ইউনিয়নে অগ্নিসংযোগের অভিযোগের পর আবারো হামলা: নারীসহ আহত একাধিক পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক খাগড়াছড়িতে পুলিশের অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচন: সর্বস্তরের জনগণের অনুরোধে চেয়ারম্যান পদে লড়বেন আহসান হাবীব (ঠান্ডু) ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার রমজান এলেই প্রাণ ফিরে পায় পানছড়ির ইফতারের বাজার

“সততা ও সেবার অঙ্গীকার, ০৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এবার আলাউদ্দিন হাওলাদার”

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪ বার

পিরোজপুর প্রতিনিধি:

আগামী পিরোজপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ০৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের কাছে প্রিয় নেতৃত্ব হয়ে এই ওয়ার্ডে সাধারণ মানুষের পছন্দের তালিকায় শীর্ষ নাম হিসেবে উঠে আসছে রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি,পিরোজপুর পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক,সাবেক সদস্য সচিব মো: আলাউদ্দিন হাওলাদার।

তারুণ্যের প্রতীক ও সেবার অঙ্গীকার

দীর্ঘদিন রাজনীতির মাঠে সক্রিয় থাকা আলাউদ্দিন হাওলাদার এবার ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। এলাকার তরুণ সমাজ থেকে শুরু করে মুরুব্বিদের কাছে তিনি একজন পরিচ্ছন্ন ও সাহসী নেতা হিসেবে পরিচিত। বিগত দিনে সামাজিক কর্মকাণ্ড ও মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, ০৯ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন,মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে একজন শিক্ষিত ও সৎ জনপ্রতিনিধির প্রয়োজন, যা আলাউদ্দিন হাওলাদারের মধ্যে তারা খুঁজে পাচ্ছেন।

০৯ নং ওয়ার্ডের বেশ কয়েকজন প্রবীণ ও তরুণ ভোটারের সাথে কথা বলে জানা যায়, আলাউদ্দিন হাওলাদার শুধু একজন রাজনৈতিক কর্মী নন, বরং তিনি এলাকার বিপদে-আপদে সবার আগে এগিয়ে আসেন। বিশেষ করে করোনাকালীন সময় বা সাম্প্রতিক বিভিন্ন সামাজিক সংকটে তার মানবিক ভূমিকা ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

নিজের প্রার্থীতা নিয়ে মো: আলাউদ্দিন হাওলাদার বলেন,”আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য নির্বাচনে আসতে চাচ্ছি।”আমি এই ০৯ নং ওয়ার্ডের কুমিরমারা গ্রামের সন্তান। ছাত্রজীবন থেকেই মানুষের অধিকারের জন্য লড়াই করেছি। ০৯ নং ওয়ার্ডবাসী দীর্ঘদিন ধরে অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। যদি ভোটাররা আমাকে সুযোগ দেন, তবে আমি কথা দিচ্ছি— এই ওয়ার্ডের প্রতিটি অলিগলি হবে নিরাপদ এবং প্রতিটি নাগরিক পাবে তার প্রাপ্য অধিকার।” দল-মত নির্বিশেষে এই ওয়ার্ডকে একটি আধুনিক, ডিজিটাল এবং নিরাপদ বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।”আমার

মূল লক্ষ্য মাদকমুক্ত সমাজ এবং সুশাসন প্রতিষ্ঠা।তাই আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

নির্বাচনের আলোচনা শুরু হওয়ার সাথে সাথে তার পক্ষে জনসমর্থন জোয়ারে রূপ নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আলাউদ্দিন হাওলাদার এবার এই ওয়ার্ডে চমক দেখাতে পারেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় উপ-খাদ্য পরিদর্শকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

“সততা ও সেবার অঙ্গীকার, ০৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এবার আলাউদ্দিন হাওলাদার”

আপডেট টাইমঃ ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬