ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূইয়ার জয়, ভোটারদের শান্ত থাকার আহবান  পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন তরুণ সমাজকর্মী ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট ইসাদুল হক (বান্না)-কে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় পেড়িখালী ইউনিয়নের সাধারণ মানুষ মদনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ হাদি হত্যায় গ্রেফতারদের ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপ ভেঙে পড়া ঘর, চোখে ছিল হতাশা যুবসমাজের উদ্যোগে ফিরল নতুন আশার আলো গফরগাঁওয়ে উদ্যোক্তার বাড়িতে হামলার চেষ্টা, হত্যার হুমকির অভিযোগ মদনে শশুরের ঘরে চুরির ঘটনায় বাবা ছেলে গ্রেপ্তার।

পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

সেলিম হোসেন মায়া:

নিজস্ব সংবাদদাতাঃ 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর বারোটায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ কাজী আকাশের সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ভাতাভোগী সদস্য ও সদস্যাদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তারসহ পানছড়ি উপজেলার ৩১৫ জন ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল—প্রতিজনকে ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিনিগুড়া চাল, ৫০০ গ্রাম সুজি, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৪ প্যাকেট সেমাই (লাচ্ছা ও বাংলা) এবং ১ প্যাকেট নুডলস।

ঈদকে সামনে রেখে এমন উপহার পেয়ে ভাতাভোগী সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূইয়ার জয়, ভোটারদের শান্ত থাকার আহবান 

পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট টাইমঃ ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬