
ষ্টাফ রিপোর্টার:
মানবিক কার্যক্রম ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো সম্মাননা স্মারক অর্জন করেছে ‘মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠন’। এ অর্জন সংগঠনটির নিরলস প্রচেষ্টা ও মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২৩ মার্চ সোমবার দুপুরে কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবী মিলনমেলায় কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা তানভীর রহমান শিপু, কলমাকান্দার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর খোকন দে সহ বেশ কয়েকজন মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি মো: আশিকুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
এছাড়াও কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভাপতি আশিকুর রহমান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে ‘মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠন’ ইতোমধ্যেই প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংগঠনটির পক্ষ থেকে আরো জানানো হয়, তারা ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাবে। শিক্ষা, চিকিৎসা সহায়তা এবং দুর্যোগকালীন সহায়তায় তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের জন্য সংগঠনটি সম্মাননা লাভ করেছে। দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পাওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে নতুন করে কাজের অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, সমাজসেবায় ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে এই অর্জন ‘মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠন’-এর জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আশিকুর রহমান 


















