
মদন (নেত্রকোনা) প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান মাসুদ
নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের আয়োজনে
পালিত হয়েছে গণহত্যা দিবস। (২৫ মার্চ) বুধবার সকাল১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিজ বেদবতী মিস্ত্রী সভাপতিত্বে, উপজেলা জোবায়দা রহমান মহিলা কলেজের সহঅধ্যক্ষ মুখলেছুর রহমান এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা আরসুজ্জামান খাঁন, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান ( চন্দন), উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আরএমও) ডাক্তার তায়েফ হাসান, মদন থানা পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত দেবাংশু কুমার দে, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার (সভাপতি) দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।
গণ হত্যা দিবসে স্মৃতিচারণ তাৎপর্য তুলে ধরেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু।
নতুন প্রজন্মের কাছে তাঁর ইতিহাস তুলে ধরতে উপস্থিত সকলকে আহবান জানান তিনি।

দৈনিক নেত্রপ্রকাশ 


















