ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
টেকনাফে ৩৫ লিটার দেশী মদসহ এক মাদক কারবারি আটক  পানছড়িতে ২৫ মার্চ স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত টেকনাফ মডেল থানার পৃথক অভিযান চালিয়ে ৯ জন আটক  মদনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষো স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার শীলখালী চেকপোস্টে ২৮ হাজার ইয়াবাসহ দোয়েল মিনি কারের চালক ও দোয়েল মিনি কার জব্দ। বাঞ্ছারামপুর ভক্তি-শ্রদ্ধায় মুখর সুমন ও গোবিন্দ এর আঙিনায় মহানামযজ্ঞ।  মদনে ৫০ পরিবারের চলাচলের রাস্তা নিষেধ বিপাকে রোগী নিয়ে। দ্বিতীয়বারের মতো সম্মাননা স্মারক পেলো মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠন গোমস্তাপুরে বন্ধুত্বের বন্ধন অটুট রবে আজীবন এসএসসি ৯৭’র ব্যাচ মিলন মেলা অনুষ্ঠিত

পানছড়িতে ২৫ মার্চ স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস–২০২৬। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৫ মার্চ) বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের সেই বিভীষিকাময় কালরাত্রির নির্মম হত্যাযজ্ঞের স্মৃতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াল ও কালো অধ্যায়। সেই রাতে নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা বিশ্বের ইতিহাসে অন্যতম জঘন্য গণহত্যা। নতুন প্রজন্মকে এ দিনের প্রকৃত ইতিহাস জানাতে হবে এবং শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

এ সময় পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, “২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির জন্য এক হৃদয়বিদারক স্মৃতি। এই দিন আমাদের স্বাধীনতার সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা এবং সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় হেডম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধাগণ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে। গণহত্যা দিবস পালনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ৩৫ লিটার দেশী মদসহ এক মাদক কারবারি আটক 

পানছড়িতে ২৫ মার্চ স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইমঃ ৯ ঘন্টা আগে