ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত হলেন গোলাম কিবরিয়া পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য নিহত পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই সেন্টমার্টিনে পৃথক ২টি অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি ও মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ ৩ আটক শাপলা চত্বরের শহীদদের স্মরণে পানছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সাগর র‍্যাবের হাতে গ্রেপ্তার স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষের দিকে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছাত্রদল কমিটি নিয়ে সংঘর্ষে উদ্বেগ, আবেগঘন পোস্টে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা”

সেন্টমার্টিনে পৃথক ২টি অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি ও মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ ৩ আটক

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে পৃথক ২টি অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি ও মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ ৩ পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার ৬ মে ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গত ৫ মে ২০২৬ তারিখ মঙ্গলবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজক ১ টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় আজ ৬ মে ২০২৬ তারিখ বুধবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ, ৪৫০ কেজি ময়দা ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৩ জন পাচারকারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত হলেন গোলাম কিবরিয়া

সেন্টমার্টিনে পৃথক ২টি অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি ও মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ ৩ আটক

আপডেট টাইমঃ ২২ ঘন্টা আগে