ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত। ভালুকায় মানবসেবায় তিন দশক: অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা ফাদার বেন্জামিন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি দীর্ঘ ২৯ বছরের সেবার পর বিদায় আবেগে ভাসল পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত হলেন গোলাম কিবরিয়া পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য নিহত পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

দীর্ঘ ২৯ বছরের সেবার পর বিদায় আবেগে ভাসল পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:

দীর্ঘ ২৯ বছরের বর্ণিল ইমামতির পথচলার ইতি টেনে খাগড়াছড়ির পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন সম্মানিত ইমাম মাওলানা মোঃ দলিলুর রহমান। প্রিয় ইমামের বিদায়কে ঘিরে মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় এক হৃদয়ছোঁয়া ও আবেগঘন পরিবেশ।

দীর্ঘ প্রায় তিন দশক ধরে নিষ্ঠা, সততা ও তাকওয়ার সঙ্গে ইমামতির দায়িত্ব পালন করে তিনি হয়ে উঠেছিলেন পানছড়ির ধর্মপ্রাণ মানুষের আস্থা, ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। শুধু নামাজ পরিচালনাই নয়, মসজিদের উন্নয়ন, সম্প্রসারণ এবং বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ আলী, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত মুসল্লি। এ সময় ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও ভালোবাসায় সিক্ত করে তাঁকে বিদায় জানান উপস্থিত সবাই।

অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক ও এককালীন নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, “মাওলানা দলিলুর রহমান শুধু একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন এ জনপদের ধর্মীয়, নৈতিক ও সামাজিক পথপ্রদর্শক। তাঁর অবদান পানছড়িবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

প্রিয় ইমামের বিদায়ের মুহূর্তে অনেক মুসল্লিকে চোখের জল মুছতে দেখা যায়। আবেগ, ভালোবাসা আর শ্রদ্ধায় ভরে ওঠে পুরো মসজিদ প্রাঙ্গণ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ

দীর্ঘ ২৯ বছরের সেবার পর বিদায় আবেগে ভাসল পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ

আপডেট টাইমঃ ১৬ ঘন্টা আগে